Oplus_16908288

Calcutta Time : বর্তমানে যুগের সাথে তাল মিলিয়ে নিজের শরীরকে ভাল রাখতে অব্যশই শাকসবজি, ফলমূল খাওয়া জরুরি প্রত্যেকের। ডাক্তারের পরামর্শ মেনেও চলা বাধ্যতামুলক হয়ে দাঁড়িয়েছে। তাই পেঁপে কাঁচা হোক কিংবা পাকা শরীরে লিভারকে ভাল রাখতে অব্যশই এটি খান সপ্তাহে অন্তত ৩ দিন, কারণ পেঁপে বা তার বীজের পুষ্টিগুণ নিয়ে বিজ্ঞানীরা মন্দ বই ভাল কথাই বেশি বলেছে। তাই পুষ্টিবিদেরা বলছেন, ‘পেঁপে পাতাও খুব উপকারী, মানুষের রক্তে প্লেটলেটের সংখ্যা বৃদ্ধি থেকে শর্করা নিয়ন্ত্রণে, লিভার ভাল রাখতে সাহায্য করে পেঁপে গাছের পাতা।

দেখে নিন উপকারিতাগুলি –

বিভিন্ন ভাইরাস জর যেমন ডেঙ্গু, ম্যালেরিয়ার মতো অসুখে রক্তের প্লেটলেট নেমে যায়। অতীতে গবেষণায় উঠে এসেছে যে রক্তে প্লেটলেটের মাত্রা বাড়াতে সাহায্য করে এই পেঁপে পাতা। পেঁপে পাতার রস বাড়িয়ে তোলে প্লেটলেটের সংখ্যা বাড়িয়ে তুলতে সাহায্য করে। ভিটামিন এ, সি এবং ই থাকায় পেঁপের পাতা রোগ প্রতিরোধেও ভালো। এছাড়াও লিভারের অসুখে পেঁপে পাতার রস টোটকা খেতেও পারেন।

ইনসুলিন সেনসিটিভিটি নিয়ন্ত্রণে করে রক্তে শর্করার মাত্রা ঠিক রাখতেও পেঁপে পাতা সাহায্য করে। ফাইবার, পটাশিয়াম এবং অ্যান্টি-অক্সিড্যান্ট হার্ট ভাল রাখতেও সাহায্য করে।

ত্বকের যত্নেও পেঁপের রস মাখতে পারেন। পদ্ধতি :

রস: পেঁপে পাতা কেটে ধুয়ে নিন। মিক্সারে ঘুরিয়ে বা হামানদিস্তায় থেঁতো করে রস বার করে খেতে পারেন। তবে উপকারী বলেই তা অতিরিক্ত খাওয়া ঠিক নয়। ২-৩ চামচের মতো রস জলে গুলে খেতে পারেন।

চা: নামে চা হলেও, এতে চা পাতার ব্যবহার হয় না। পেঁপে পাতা কুচিয়ে ধুয়ে নিন। জলে তা ফেলে দিয়ে ফুটতে দিন। আঁচ কমিয়ে ফোটান ১০-১৫ মিনিট। তার পর তা ছেঁকে চায়ের মতো পান করুন। দিনে একবারই যথেষ্ট।

শাক: পেঁপে পাতা শাক হিসাবেও খাওয়া যায়। পাতা ধুয়ে কুচিয়ে নিন। কড়াইয়ে শুকনো লঙ্কা, রসুন ফোড়ন দিনে শাক নাড়াচাড়া করে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিন। জল বেরিয়ে যাবে। কিছুক্ষণে পাতা সেদ্ধও হয়ে যাবে। নুন, হলুদ দিয়ে ভেজে নিন। আঁচ কমিয়ে রান্না করলে পুষ্টিগুণ বেশি পাওয়া যাবে।

সব্জি সেদ্ধ: পছন্দের সব্জির সঙ্গে পেঁপে পাতাও সেদ্ধ করে খাওয়া যায়। কিংবা সব্জি এবং পেঁপে পাতা নুন-হলুদ দিয়ে ভাপিয়ে নিন। কড়াইয়ে তেল দিয়ে রসুন কুচি ফোড়ন দিন। সব্জি এবং ভাপানো পেঁপে পাতা সাঁতলে নিন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here